শুভ কামনা: কাল জিতেই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ
বাংলাদেশ যে সুবিধাজনক স্থানে থাকবে ম্যাচ শুরুর আগে একথা ক’জনই বা ভেবেছিলেন! সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদহীন বাংলাদেশের ব্যাটিং অনেকদিন যাবতই ধুঁতছিল। বোলিং ডিপার্টমেন্টও ধারাবাহিক না। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে মনে করা হচ্ছে পেসবান্ধব উইকেটে বিশ্বসেরা। তবে এসব মোকাবিলা করেই শেষ পর্যন্ত এগিয়ে বাংলাদেশ।
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, লিটন দাসের ফিফটিতে প্রথম ইনিংসের ব্যাটিংটা দারুণ হয়েছিল বাংলাদেশের। বল হাতে আলো ছড়াচ্ছেন শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন। ইবাদত আজ দুই ওভারের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে বড় বিপদে ফেলেছেন।
দিনের খেলা শেষে ইবাদত বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের আগের যে ম্যাচগুলো, সেখানে আমরা এতো ভালো করতে পারিনি। এখন আমাদের এই যে দলটা আছে, আমরা চেষ্টা করছি, নতুন কিছু করে নতুনভাবে দেশকে আমরা উপস্থাপন করতে চাই। দেশের জন্য ভালো কিছু করতে চাই।'
বিদেশের মাটিতে জেতা শুরু করার লক্ষ্য বাংলাদেশের বললেন ইবাদত, ‘আগের ম্যাচগুলোতে আমরা এতো ভালো করতে পারিনি, কিন্তু কারো না কারো তো ভালো কিছু করে বা ম্যাচ জিতিয়ে (বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর) শুরুটা করতে হবে। আমরা এই দলটা চাচ্ছি, দেশের বাইরের টেস্টগুলো আমরা জেতা শুরু করব। তো আমরা চেষ্টা করব আগামীকাল আমরা যেন দেশকে জিতিয়ে বের হতে পারি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ