ব্রেকিং নিউজ: অবশেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছে মাশরাফি : নির্বাচক হাবিবুল বাশার
বিপিএলের আগেই ওয়ানডে ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন মাশরাফি। তাই বিপিএলের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান লঙ্গার ভার্শন ফরম্যাটের পর মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণ। এই টুর্নামেন্টের যেকোনো একটি দলের হয়ে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে। যদি একাধিক দল মাশরাফি বিন মুর্তজাকে নিতে চায় তাহলে লটারির মাধ্যমে তার দল নিশ্চিত হবে।
আর যদি সেটি না হয় তাহলে বিসিবির অধীনে থাকা দুই দলের বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল একটিতে দেখা যাবে মাশরাফিকে। আজ দেশের টিভি চ্যানেল একাত্তর টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন বাংলাদেশ ক্রিকেট লিগে দেখা যাবে মাশরাফিকে। তবে তিনি জানিয়েছেন প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না মাশরাফিকে। বিসিএলের দ্বিতীয় ম্যাচ থেকে দেখা যাবে মাশরাফিকে।
আগামী ৯ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। এরপর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যা শুরু হবে ২১ জানুয়ারি। বিপিএলে ঢাকা দলের হয়ে খেলবেন মাশরাফি। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ