এক পরিবর্তন নিয়ে কিউইদের বিপক্ষে ২য় টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
প্রথম ম্যাচে ওপেনিং পজিশনে ব্যাট হাতে দেখা গিয়েছিল সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে। প্রথম ইনিংসে ব্যাট হাতে মাহমুদুল হাসান ৭৮ রানের ইনিংস খেললেও ফিল্ডিং করার সময় চোট বাধিয়েছেন এই ব্যাটসম্যান। আঙুলে তিনটি সেলাই লাগার কারনে অন্তত ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে জয়কে। ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন এই ব্যাটসম্যান। নির্বাচক হাবিবুল বাশারও জানিয়েছেন দ্বিতীয় ম্যাচে মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ম্যাচের একাদশে থাকছেন না।
জয়ের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্তি হতে পারে নাইম শেখের। সাদমান ইসলামের সাথে ইনিংস উদ্বোধন করতে পারেন সংক্ষিপ্ত ফরম্যাটে নিয়মিত খেলে যাওয়া নাইম শেখ।
তিন নম্বরে বরাবরের মতই থাকছেন নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে ব্যাট হাতে অধিনায়ক মুমিনুল হককে দেখা গেলে পাঁচ নম্বরে থাকছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ব্যাটিং বিভাগে বাকি দুইজন থাকছেন ইয়াসির আলি রাব্বি ও লিটন দাস।
নিউজিল্যান্ডের কন্ডিশনে বাড়তি স্পিনার না নিয়েই সফলতা পেয়েছে টাইগাররা। ফলে দ্বিতীয় ম্যাচের একাদশেও থাকতে পারেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং তরুণ পেসার শরিফুল ইসলাম। এছাড়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের হাতেই থাকছে স্পিনের মূল দায়িত্ব।
কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামবে আগামী ৯ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায়।
এক নজরে দেখে নেয়া যাক দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশ দলের সেরা সম্ভাব্য একাদশ
সাদমান ইসলাম, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়