বিসিবি চাইলে প্রধান নির্বাচকের দায়িত্ব চালিয়ে যাবেন নান্নু
যদিও বোর্ড চাইলে প্রধান নির্বাচকের দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। বুধবার (৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন তিনি।
নান্নু বলেন, ‘আমাদের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। আমাদের জানুয়ারি পর্যন্ত কাজ করতে বলেছে। বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না। এখন বোর্ড যদি চালিয়ে যেতে চায় অবশ্যই করব।’
২০১৬ সাল থেকে বাংলাদেশ দএল্র প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলের অংশ হয়ে আছেন তিনি।
তৎকালীন প্রধান নির্বাচক ফারুক আহমেদের পদত্যাগের পর প্রধান নির্বাচকের দায়িত্ব নেন নান্নু। এরপর ২০১৯ সালে নতুন মেয়াদে নিজের কাজ শুরু করেন বাংলাদেশের সাবেক এই স্টাইলিশ ব্যাটার।
নির্বাচক হিসেবে না থাকলে বোর্ডের সঙ্গে কাজ করতে আগ্রহী নান্নু। তিনি বলেন, ‘আমি তো খেলা ছাড়ার পর থেকে ক্রিকেট বোর্ডে আছি ১৬ বছর ধরে। কোচিংয়ের সঙ্গে ছিলাম, নির্বাচক প্যানেলের সঙ্গে আছি। এটার বাইরেও ক্রিকেটের সঙ্গে যদি কাজ করতে বলে অবশ্যই করব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়