বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দিনে আগুন ঝরালেন ইংল্যান্ডের পেসাররা
যে অর্ধেক খেলা হলো, তাতেই আগুন ঝরালেন ইংলিশ পেসাররা। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং মার্ক উডদের তোপের মুখে দলের সেরা তিন ব্যাটারকেই হারিয়ে বসেছে অসিরা। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ালো ৩ উইকেটে ১২৬ রান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার যতক্ষণ ক্রিজে ছিলেন, তাকে থামিয়ে রাখা সম্ভব হয় না কোনো বোলারদের পক্ষে। মার্কাস হ্যারিসকে সঙ্গে নিয়ে ওয়ার্নার ওপেনিং জুটিতে ৫১ রান যোগ করেন। শেষে ৬টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ৩০ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে জ্যাক ক্রাউলির হাতে ধরা পড়েন ডেভিড।
অপর ওপেনার হ্যারিস ব্যক্তিগত ৩৮ রানের মাথায় অ্যান্ডারসনের শিকার হন। ১০৯ বলের ইনিংসে তিনি ৪টি বাউন্ডারি মারেন। এই মুহূর্তে আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন সাজঘরে ফেরেন ২৮ রান করে। ৫৯ বলের ইনিংসে তিনি ৪টি বাউন্ডারি মারেন। ল্যাবুশেনকে ফিরিয়ে দেন মার্ক উড।
আপাতত বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৬.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলেছে। স্টিভ স্মিথ ২৩ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন। ২২ বলে ৪ রান করে উইকেটে রয়েছেন উসমান খাজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়