বাংলাদেশের দুর্দান্ত জয়ের দিয়ে দুঃসংবাদ পেলেন নান্নু
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা জয় এসেছে বুধবার (৫ জানুয়ারি)। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বে বড়সড় চমক সৃষ্টি করেছে বাংলাদেশ। বাংলাদেশের এই সাফল্য নিঃসন্দেহে বেশ খুশির খবর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর জন্য।
তবে এই খুশির দিনেই সাবেক এই অধিনায়ক পেলেন একটি দুঃসংবাদ। নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তিনি। করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনা নেগেটিভ হওয়ার আগপর্যন্ত আইসোলেশনেই থাকবেন।
দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকলেও নান্নু দেশেই অবস্থান করছিলেন। এর মধ্যেই তার দেহে হানা দিল ছোঁয়াচে করোনা। করোনা আক্রান্ত হলেও নান্নু নিশ্চয়ই এখন স্বস্তিতে আছেন টাইগারদের পারফরম্যান্সে। প্রধান নির্বাচক হিসেবে তরুণ যে দল বাছাই করে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড সফরে, তারা দেশকে এনে দিয়েছে অভাবনীয় এক সাফল্য।
তবে দেশের ক্রিকেট অঙ্গনের উৎসবের আমেজে নান্নুকে আপাতত থাকতে হবে নিভৃতবাসে। নান্নুর মত আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও দেশে অবস্থান করছেন। তবে দলের সাথে রয়েছেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়