পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা
গত বছর খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ না পেলেও দারুণ পারফর্ম করেছিলেন বাবর। পুরো বছরে ৬ ওয়ানডে খেলা পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪০৫ রান। ৯ টেস্টে ৪১ উইকেট নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন হাসান আলী।
টি-টোয়েন্টিতে পুরো বছরটা দুর্দান্ত কেটেছে রিজওয়ানের। ২৯ টি-টোয়েন্টি খেলে ১ হাজার ৩২৯ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দুর্দান্ত এক বছর পর করায় বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নিদা দার।
পাকিস্তান কাপ, কায়েদ-ই-আজম ট্রফি এবং ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে পুরো বছরে ১ হাজার ৮৬৯ রান করেছেন শাহিবজাদা ফারহান। তাতে বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এই ব্যাটার। বর্ষসেরা আম্পায়ার হয়েছেন আসিফ ইয়াকুব।
পিসিবির বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা-
ইম্প্যাক্টফুল পারফরম্যান্স- শাহিন আফ্রিদি (৩/৩১ বনাম ভারত, টি-টোয়েন্টি বিশ্বকাপ)
উদীয়মান ক্রিকেটার- মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
ওয়ানডে ক্রিকেটার- বাবর আজম
নারী ক্রিকেটার- নিদা দার
টেস্ট ক্রিকেটার- হাসান আলি
টি-টোয়েন্টি ক্রিকেটার- মোহাম্মদ রিজওয়ান
স্পিরিট অব ক্রিকেট- টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর তাদের ড্রেসিংরুমে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময়।
আম্পায়ার- আসিফ ইয়াকুব
ঘরোয়া ক্রিকেটার- শাহিবজাদা ফারহান
মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার- মোহাম্মদ রিজওয়ান
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়