কমনওয়েলথ গেমসের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা
দলে জায়গা হয়নি ইনফর্ম পেসার জাহানারা আলম। নুজহাত তাসনিয়া এবং খাদিজা-তুল কুবরার সঙ্গে জাহানারাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
এদিকে বাংলাদেশ নারী দলের সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। তবে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের দলে তাকে দলে রাখা হলেও কেড়ে নেয়া হয়েছে নেতৃত্ব।
দল ঘোষণার পর বাংলাদেশ নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন, “এ প্রতিযোগিতার জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে। আমাদের নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসারে খেলোয়াড় বাছাই করা হয়েছে। আমি মনে করি, এ ইভেন্টটি কিছু উদীয়মান প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ দেওয়ার জন্যও একটি ভালো মঞ্চ। কারণ, আমাদের ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করতে হবে।”
কমনওয়েলথ গেমস বাছাইপর্বে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার শুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা এবং সুরাইয়া আজমীম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে