নিজেদের পছন্দের কোচকে পেয়ে আত্মহারা মুশফিক-তামিমরা
এই চিত্র দেখে বোঝা যাবে না যে সবাই একই দলের নয় ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলবেন। দেখে মনে হচ্ছে ক্রিকেটার ও কোচের সাথে ম্যাচের পরিকল্পনা করছে। কিন্তু যে ক্ষেত্রে হয় না। তারা সবাই বিভিন্ন দলের সদস্য। সবার মূল পরিচয় বাংলাদেশ ক্রিকেটের সাবেক হলেও এই পরিচয় পাল্টে গেছে বিপিএলে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, মুশফিকুর রহিম খেলবেন খুলনা টাইগার্সে, তামিম-মাশরাফিরা আছেন মিনিস্টার গ্রুপ ঢাকা আর ফরচুন বরিশালের জার্সি গায়ে চাপাবেন নুরুল হাসান সোহান। তবে দীর্ঘদিন পর প্রিয় গুরু সালাউদ্দিনকে পেয়ে আড্ডায় মশগুল হতে ভোলেননি মুশফিক-তামিমরা।
শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। তার আগে আজ থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। নিজ নিজ দলের হয়ে অনুশীলনে যোগ দিতেই মূলত মাঠে এসেছে মাশরাফি, মুশফিক, তামিমরা।
আর এর ফাঁকেই প্রিয় গুরুর সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে বেশ লম্বাসময় ধরেই হাঁসি-আড্ডায় মাতলেন তারা। যেখানে উপস্থিত ছিলেন আরেক জাতীয় কোচ সোহেল ইসলামও। সবমিলিয়ে বিপিএল প্রস্তুতির প্রথম দিন আনন্দঘন পরিবেশই সৃষ্টি হয়েছে একাডেমি মাঠে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)