বিপিএলে এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল খুলানা, দেখেনিন চূড়ান্ত স্কোয়াড
প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে কম টাকা খরচ করেছে খুলনা। ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে গঠিত দলটিও কম শক্তিশালী নয়।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয় মুশফিকুর রহিমকে; বিদেশিদের মধ্যে ভরসা করা হয় শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও ভানুকা রাজাপক্ষে এবং আফগানিস্তানের নাভিন উল হকের ওপর। ড্রাফট থেকে শ্রীলঙ্কার সেক্কুগে প্রসন্ন ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকেও দলভুক্ত করে খুলনা।
যদিও পেরেরা ছাড়া বাকি লঙ্কানদের এনওসি প্রাপ্তি নিয়ে সংশয় রয়েছে। খুলনা তাই হাত বাড়িয়েছে দেশি ক্রিকেটারদের দিকে।
ড্রাফটের পর খুলনা দলে নেয় দুই অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ শরীফউল্লাহকে। তার আগে ড্রাফটে খুলনা দলে ভিড়িয়েছে শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক ও নাবিল সামাদকে। তারুণ্য ও অভিজ্ঞতা দুই-ই তাই আছে সুন্দরবনের কোল ঘেঁষা খুলনায়।
খুলনাকে আগেও প্রতিনিধিত্ব করেছেন মুশফিক, এবারও তিনি দলের তুরুপের তাস। ফাইল ছবিখুলনা তাদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনী দিনে, মিনিস্টার ঢাকার বিপক্ষে। মিরপুরে ম্যাচটি শুরু হবে ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়।
একনজরে খুলনা টাইগার্সের স্কোয়াড
সরাসরি চুক্তি
মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা) ও নাভিন উল হক (আফগানিস্তান)।
ড্রাফট থেকে
শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সেক্কুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক ও নাবিল সামাদ।
ড্রাফটের পর
সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ শরীফউল্লাহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল