ইমরুলের সামর্থ্যে নিয়ে যা বললেন রোডস
দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশে ফিরে টাইগারদের সাবেক কোচ রোডস উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, ‘বাংলাদেশে ফিরে আসতে পেরে সম্মানিত বোধ করছি। এই জায়গায় আমি অনেক উপভোগ করি।’ একইসাথে কথা বলেছেন কুমিল্লার স্কোয়াড নিয়েও। অভিজ্ঞ ক্রিকেটারে ভরপুর দলটির তরুণরাও বেশ আশাবাদী করেছেন রোডসকে। বিশেষ করে প্রশংসা করলেন ইমরুলের।
তিনি বলেন, ‘ইমরুল অনেক অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলছে। এমন একজন যার ওপর আপনি আস্থা রাখতে পারেন। ১০০-২০০ আন্তর্জাতিক ম্যাচ সে হয়ত খেলেনি, কিন্তু তার যথেষ্ট খেলার অভিজ্ঞত আছে।’
ইমরুল ছাড়াও আবু হায়দার রনির ওপর এবারও আস্থা রেখেছে দলটি। আছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। রোডস বলেন, ‘আমাদের ভালো কয়েকজন বিদেশি ক্রিকেটার আছে, বাংলাদেশের খুবই মেধাবী কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যারা পরের প্রজন্মের খেলোয়াড় হবে। মুমিনুল, ইমরুল, রনির মত ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, তাদের অভিজ্ঞতা আছে।’–
ইমরুল-মুমিনুলদের সাথে কাজ করতে বাংলাদেশে আসা রোডস বাংলাদেশে না থাকার সময়টায়ও নিয়মিত এখানকার ক্রিকেটের খোঁজখবর রেখেছেন। তিনি বলেন, ‘একটু অদ্ভুত শোনাবে, তবে আমি খুব নিবিড়ভাবে বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখি। কুমিল্লার সাথে আগামী ৫ সপ্তাহ উপভোগ্য হবে। তবে এই দেশে কখন কী হচ্ছে সব খোঁজ রাখি, যা আপনারা খবর আকারে প্রচার করেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত