চরম দু:সংবাদ: খেলা হচ্ছে না মাশরাফির
বিপিএলের জন্য অনুশীলনে ফেরার পর মুশরাফির দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা ফিরে এসেছে। এছাড়াও হ্যামস্ট্রিং ইনজুরি অন্তর্ভুক্ত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মাশরাফি যখন অনুশীলন করছিলেন, তখন বিপিএলের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে প্রশ্ন ওঠে। বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম ম্যাচে মাশরাফি খেলবেন না এমন সন্দেহ নির্মম সত্যে পরিণত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) মাশরাফি বোলিং করার সময় চরম অস্বস্তিতে ভুগছিলেন। বারবার থেমে যেতে দেখা যাচ্ছিল। ছোট রানআপে বোলিং করেন তবুও। নিজ দলসহ অন্যান্য দলের বোলারদের সাথেও বেশ হাসোজ্জ্বল দেখা যায় মাশরাফিকে। তবে সেই হাসির আড়ালেই ব্যথার নিয়ে চলছিলেন তিনি।
২১ জানুয়ারি ঢাকায় শুরু হবে বিপিএল। ঢাকায় প্রথম পর্বে মিনিস্টার ঢাকার ম্যাচ আছে চারটি। প্রথম দিনেই ম্যাচ আছে মিনিস্টার ঢাকার, প্রতিপক্ষ খুলনা টাইগার্স। প্রথম পর্বের পরের তিন ম্যাচে মিনিস্টার ঢাকার প্রতিপক্ষ যথাক্রমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। এই ম্যাচগুলোতে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না মাশরাফির।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে ২৮ জানুয়ারি। অর্থাৎ এখনো ৯ দিন হাতে আছে। এই সময়ের মধ্যে যদি মাশরাফি সুস্থ হয়ে ওঠেন তাহলে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোতে দেখা যাবে তাকে। চট্টগ্রামে মিনিস্টার ঢাকার প্রথম ম্যাচ ২৮ জানুয়ারি, সিলেট সানরাইজার্সের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত