নতুন ইতিহাস: অবিশ্বাস্য রেকর্ড গড়ে ওয়ানডেতে ৩২৬ রানের বিশাল জয় পেল ভারত
করোনার কারণে ভারতের অধিনায়ক যশ ধুল-সহ ছয় ক্রিকেটার খেলেননি এই ম্যাচে। তবুও প্রথমে ব্যাট করে ৪০৫ রান তোলে ভারত। ইতিহাসের প্রথম দল হিসেবে অ-১৯ বিশ্বকাপে দুইবার ৪০০+ রান করার রেকর্ড গড়ে তারা।
এদিন অসাধারণ এক ইনিংস খেলে রাজ বাওয়া অপরাজিত থাকেন ১৬২ রানে। এই ইনিংসের পথে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রাজ। ২০০৪ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৫৫ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। এত দিন পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ রানের ইনিংস। সেই রেকর্ড শনিবার ভেঙে দিলেন রাজ। দুই শতরানকারীর দাপটে উগান্ডার সামনে বিশাল রানের লক্ষ্য দেয় ভারত। শতরান করেন ওপেনার আংক্রিশ রঘুবংশিও। তিনি করেন ১৪৪ রান।
ব্যাট করতে নেমে সেই চাপ নিতে পারেনি উগান্ডা। মাত্র ৭৯ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। যশের বদলে নেতৃত্ব দিচ্ছেন নিশান্ত সিন্ধু। ব্যাট হাতে তিনি করেছিলেন ১৫ রানে। কিন্তু বল হাতে চার উইকেট তুলে নেন তিনি। দু’টি উইকেট নিয়েছেন রাজবর্ধন হাঙ্গারগেকর। একটি করে উইকেট পান বাসু বতস এবং ভিকি অস্টওয়াল।
আগামী শনিবার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে গত আসরের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত