ম্যাচ শুরুর আগে চরম দু:সংবাদ পেল আর্জেন্টিনা
মেসির পর কোচ লিওনেল স্কালোনির কোভিডে আক্রান্ত। করোনাভাইরাস সংক্রমণের কারণে নতুন বছরে চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি মিস করবেন স্কালোনি। তবে তার শারীরিক অবস্থা ভালো।
স্কালোনি ছাড়াও সহকারী কোচ পাবলো আইমার এবং মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যান অ্যালিস্টারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পাশাপাশি অ্যালিস্টারের কাছাকাছি সংস্পর্শে যাওয়ায় ছিটকে গেছেন আরেক মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া। ফলে বড়সড় ধাক্কাই খেলো আলবিসেলেস্তেরা।
শুক্রবার বাংলাদেশ সময় ভোরে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের দলের কোচের দায়িত্বে কারা থাকবেন তা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা এবং ডিয়েগো প্লাসেন্তে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।’
এসময় নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে, আমি সুস্থবোধ করছি। আমি ভালো আছি, সেরে উঠেছি কিন্তু পিসিআর টেস্টে বারবার পজিটিভ দেখাচ্ছে। এটাই সমস্যা। আমি সেখানে (চিলি) যাওয়ার অবস্থায় আছি কিন্তু যেতে পারছি না।’
লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ৮ জয় ও ৫ ড্র’তে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। শুক্রবার চিলির বিপক্ষে ম্যাচের পর বুধবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)