হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আর্জেন্টিনা ও চিলির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বিশ্বকাপ বাছাই পর্বে এটি আর্জেন্টিনার নবম জয়। তিনি ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ড্র থেকে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।
ঘরের মাঠে এই ম্যাচে বল দখল আর শট নেওয়ায় এগিয়েই ছিল চিলি, কিন্তু হার এড়াতে পারেনি। ৬০ ভাগ সময় বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আর্জেন্টিনার ৭ শটে লক্ষ্যে ছিল ৫টি।
চিলির কালামা শহরে অনুষ্ঠিত ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ডি মারিয়ার অসাধারণ গোলে নবম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে ২২ গজ দূর থেকে গোলটি করেন পিএসজি তারকা।
পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি চিলি। ২০তম মিনিটে ডান দিক থেকে মার্সেলিনো নুনেসের ক্রস থেকে কোনাকুনি হেডে গোলরক্ষককে পরাস্ত করেন বেন ব্রেরেটন ডিয়াজ।
তবে সেই সমতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৪তম মিনিটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি পলের দূর থেকে নেওয়া জোরালো শট কোনোমতে ঠেকালেও হাতে রাখতে পারেননি গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
বল চলে যায় ডি বক্সে ছুটে চলে আসা মার্টিনেজের পায়ে। প্লেসিং শটে সেটি চোখের পলকেই সেই বল জালে জড়িয়ে দেন ইন্টার মিলান ফরোয়ার্ড।
গোল শোধে মরিয়ে চিলি দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল। চোখে পড়ার মতো আক্রমণও করে বেশ কয়েকটা। কিন্তু গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব