খুলনার কাছে জঘন্য ভাবে হরার কারণ জানালেন মোসাদ্দেক
ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে পাত্তাই পায়নি সিলেট। টপ অর্ডারের ব্যর্থতার পর মোহাম্মদ মিঠুনের সাথে মোসাদ্দেকের লড়াইয়ে ১৪৩ রান জড়ো করে দলটি। তবে খুলনা এই রান টপকে যায় ৯ উইকেট ও ৩৪ বল হাতে রেখে।
ম্যাচ শেষে মোসাদ্দেকের চোখেমুখে ধরা পড়ল হতাশা। তিনি বলেন, ‘১৪৩ রানে থেমে যাওয়ার মত উইকেট এটা ছিল না। মিঠুন ভাই ও আমি প্রতিরোধ গড়ার চেষ্টা করেছি। কিন্তু এই উইকেটে এমন ব্যাটিং যথেষ্ট নয়। সিমন্স, বোপারা, ইনগ্রামের মত ক্রিকেটাররা পারফর্ম করতে পারছে না। এমন হলে আমাদের জন্য কঠিন হয়ে যায়।’
মোসাদ্দেক ক্ষিপ্ত তার দলের বোলিং নিয়ে। প্রথম দুই ম্যাচে বোলাররা চমক দেখালেও সর্বশেষ তিন ম্যাচের নির্বিষ বোলিংয়ে প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সিলেট। বিষয়টি ভাবিয়ে তুলেছে মোসাদ্দেককে।
বোলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে মোসাদ্দেক বলেন, ‘সেই সাথে বোলিং… বোলিং নিয়ে কথা বলতে আসলে লজ্জা লাগছে। গত চার ম্যাচ ধরে বোলিং জঘন্য হচ্ছে। এটা নিয়ে আমরা আলোচনা করব।’
শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে সিলেটের এখন পয়েন্ট হারানোর সুযোগ নেই। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও আশা হারাচ্ছেন না মোসাদ্দেক। তিনি বলেন, ‘পরের প্রতিটি ম্যাচে ২ পয়েন্ট করে পাওয়ার চেষ্টা করব। আমাদের জন্য পয়েন্ট খুবই জরুরী।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম