তামিমের ছক্কার ঝড়ে বিশাল রানের ঢাকা
ঢাকার জন্য অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে মূল লড়াইটা করেছেন তামিম ইকবাল। তার অনবদ্য ফিফটিতে ভর করে মিনিস্টার ঢাকার সংগ্রহ ৯ উইকেটে ১২৮ রান।
আজ জিতলে তৃতীয় দল হিসেবে প্লে অফের টিকিট পেয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অন্যদিকে হারলেও তেমন ক্ষতি নেই বরিশালের। এমন অবস্থায় বরিশালের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা।
স্বাগতিকদের হয়ে এদিন তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন নাঈম শেখ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও নিজের জঘন্য ফর্ম থেকে বেরোতে পারেননি তিনি। ৯ বলে ৬ রান করেন নাঈম। এরপর থেকেই আসা-যাওয়ার মাঝে ছিলেন ঢাকার ব্যাটাররা।
সাজঘরে ফেরার আগে জহুরুল ইসলাম ২, মাহমুদউল্লাহ রিয়াদ ও শামসুর রহমান দুজনেই সমান ৩ করে রান করেন। অন্য প্রান্তে ব্যাটারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন তামিম। ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন ৫০ বলে ৬৬ রান করে।
শেষ দিকে ঢাকার হয়ে লড়াই চালিয়ে যান শুভাগত হোম। তিনি বলে রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো ও মেহেদী হাসান রানা। এছাড়া মুজিব উর রহমান, শফিকুল ইসলাম ও সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live