চার ছক্কার ঝড়ো ব্যাটিংয়ের পর মিরপুরের উইকেট নিয়ে যা বললেন নারাইন
বুধবার (১৬ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে লিটন দাসকে হারালেও আরেক ওপেনার নারাইন কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন।
বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন নারাইন। অবশ্য ১৬ বলে ৫৭ রান করে থামতে হয়। ততক্ষণে রেকর্ডের পাশাপাশি গড়া হয়েছে দলের জয়ের ভিত। ম্যাচ শেষে নারাইন জানান, মিরপুরের এই ম্যাচের উইকেট তাকে এমন ব্যাটিংয়ে সহায়তা করেছে।
‘আমি মনে করি উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। স্পিন খুব বেশি ধরেনি। বিশেষ করে নতুন বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল।’
এতটা বিধ্বংসী হয়ে ওঠার পরিকল্পনা না থাকলেও ওপেনিংয়ে ব্যাটিংয়ের কথা শুনে বেশ খুশিই হয়েছিলেন নারাইন। তিনি বলেন, ‘না, পরিকল্পনা ছিল না। তবে যখন ওপেনিং করার কথা বলা হল তখন খুশিই হয়েছিলাম। জানতাম ভালো শুরু পেলে ম্যাচ সহজ হয়ে যাবে।’
দিনশেষে দল জিতেছে, ফাইনালে উঠেছে- এটাই নারাইনের কাছে সবচেয়ে স্বস্তির বিষয়। তিনি বলেন, ‘দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের দলের অন্যতম সেরা পারফরম্যান্স এটা। দেখা যাক ফাইনালে কী হয়!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল