দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত
বর্তমানে টাইগরারা ওয়ানডে সিরিজ জয় করে টেস্ট সিরিজের খেলছে দক্ষিণ আফ্রিকায়। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। যেখানে ২২০ রানের বিশাল পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে।
তবে জানা গেছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে ভারত। নভেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়েই নতুন তথ্য দিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুই টেস্টের সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে। বিষয়টা একদম শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাতে রাজি হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।’
সিরিজের সময়কাল নভেম্বর হলেও এখনো দিন-তারিখ ঠিক হয়নি। টেস্ট আগে না ওয়ানডে আগে এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে-তাও এখনো চূড়ান্ত হয়নি। তবে বিসিবির প্রস্তাবে বিসিসিআই ওয়ানডে সিরিজ খেলতে রাজি হলেই সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live