বিপিএলের পর টানা ডিপিএলের ট্রপি উঠতে যাচ্ছে ইমরুলের হাতে
১০ ম্যাচে সাতটি জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আকাশ নীলরা। আবাহনীর শিবিরে লিটন কুমার দাস এবং মাহমুদুল হাসান জয় ফেরায় রয়েছে স্বস্তি। খালেদ মাহমুদ সুজন ও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি বলেন"বিগত তিনটি আসর ধরেই চ্যাম্পিয়ন হচ্ছি আমরা। এবারও অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করেছিলাম। আমি এখনো মনে করি আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। লিগ পর্বের পাঁচটি ম্যাচই যদি আমরা জিততে পারি তাহলে হয়তোবা শিরোপা জিততে পারবো।
তবে সবকিছু পুরোপুরি আমাদের হাতে নেই। দেখা যাক কি হয়"। আবাহনী নিজেদের সবগুলো ম্যাচ জিতলেও শিরোপা নিশ্চিত নয় আকাশী-নীল দের। আবাহনীর চেয়ে ২ ম্যাচ বেশি জেতায় শিরোপার দৌড়ে বেশ এগিয়ে গিয়েছেন শেখ জামাল। আবাহনীর সমানসংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে অবস্থান মাশরাফির দল লিজেন্ড অব রূপগঞ্জের। শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই আছেন মাশরাফির দল। অভিজ্ঞতার উপর ভর করেই এত দূরে এসেছে লিজেন্ড অব রূপগঞ্জ।
এক ম্যাচ কম জিতে টেবিলের চতুর্থ স্থানে প্রাইম ব্যাংক। অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুন মিশেলে তৈরি দলটি। প্রাইম ব্যাংকের বিজয় তো একাই মাতিয়ে রেখেছেন পুরো ডিপিএল। সুপার লিগের অন্য দুই দল রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ। দুই দলেরই মোহামেডানের সমান সংখ্যক পয়েন্ট হলেও হেড টু হেডে পিছিয়ে পড়ায় বাদ পড়তে হয় মোহামেডানকে।
এত তারকা ক্রিকেটারদের নিয়ে ও শেষ পর্যন্ত সুপার লিগ খেলা হয়নি ঐতিহ্যবাহী এই দলের। বাস্তবিক অর্থে এখন শিরোপার দৌড়ে আছেন তিন দল শেখ জামাল, আবাহনী এবং লিজেন্ড অব রূপগঞ্জ। দুই ম্যাচ বেশি দিতে স্বাভাবিকভাবেই অনেক বেশি এগিয়ে আছেন শেখ জামাল। ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি দারুন রকমের ধারাবাহিক। সবকিছু ঠিক থাকলে হয়তো এবারের শিরোপাটি শেখ জামালের কেবিনেটেই আসছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি