শ্রীলঙ্কা সিরিজের আগে চরম দু:সংবাদ পেল বাংলাদেশ, সেরা দুই পেসারকে হারানোর শঙ্কা
পোর্ট এলিজাবেথ টেস্টের আগে দেশেও ফিরেছিলেন তাসকিন। দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পরামর্শে বিশ্রামে রয়েছেন তাসকিনের। সপ্তাহখানের বিশ্রাম বাকি থাকা তাসকিনকে নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।
কাঁধের ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্রাম শেষে প্রয়োজন হলে বিদেশেও পাঠানো হতে পারে তাসকিন। সেক্ষেত্রে ডানহাতি এই পেসারকে পাঠানো হতে পারে ইংল্যান্ডে। শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত আরেক পেসার শরিফুল ইসলামও।
অনুশীলনের সময় গোড়ালিতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট খেলতে পারেননি তরুণ এই পেসার। তাসকিনের সঙ্গে তাকেও দেশে পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কা সিরিজের আগে শরিফুলের চোট কাটিয়ে সম্ভাবনা কম বলেই তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কীনা এ নিয়ে সন্দেহ আছে। কারণ তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে। আমরা শীঘ্রই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা এটাকে প্রপারলি এড্রেস করছি।’
‘অলরেডি সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, এটার জন্য যদি বিকল্প কোনো চিকিৎসা থাকে সেটার জন্য আমরা ইংল্যান্ডে কথা বলছি। যদি প্রয়োজন পড়ে তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। সার্জারি কীনা আমরা বলতে পারছিনা। সার্জারির পর্যায়ে নাই, এটা চিকিৎসকরা ভালো বলতে পারবে। শ্রীলঙ্কা সিরিজে সম্ভাবনা নাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন