শুধু তাসকিন শরিফুল নয় শ্রীলঙ্কা সিরিজে টাইগার ক্রিকেটারের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা
এর উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, দু-একদিনের মধ্যে সাকিব নিজেই জানাবেন সিদ্ধান্তটি।
’কদিন আগে সাকিবের শাশুড়ী মারা গেছেন। এই শাশুড়ীসহ মা এবং মেয়ের অসুস্থতার খবর পেয়েই দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজের মাঝপথে ফিরেছিলেন। পরিবারের বাকি সদস্যরা সুস্থ্য হয়ে উঠেছেন। কিন্তু ক্যান্সারাক্রান্ত শাশুড়ী না ফেরার দেশে পারি জমিয়েছেন। সেই শোক এখনো টাটকা।’
দেশে ফিরে বড় মেয়ের স্কুল খুলে যাওয়াতে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব। বর্তমানে সেখানেই আছেন তিনি। স্ত্রী উম্মে আহমেদ শিশির আছেন মায়ের পরিবারের সঙ্গেই। ফলে সাকিবকেই সামলাতে হচ্ছে বড় মেয়েকে। এখন মায়ের মৃত্যুর শোক কাটিয়ে শিশিরের যুক্তরাষ্ট্রে গিয়ে সাংসারিক জীবন শুরু করার ওপর মূলত নির্ভর করছে সাকিবের শ্রীলংকা সিরিজ খেলা।
জালাল ইউনুস বলেন, ’দু-একদিনের মধ্যে সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। রোববার মিরপুরে বিসিবি কার্যালয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক শেষে জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমি দু'এক দিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে যেহতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।'
দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া সাকিব পরে যোগ দেন দলের সঙ্গে। ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে তার। প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা পুরস্কার জিতেছিলেন।
তারপরই শাশুড়ী এবং মা, মেয়েসহ পরিবারের পাঁচ সদস্যের অসুস্থ হওয়ার খবর মিলে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে এই খবর মিললেও ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি