ব্রেকিং নিউজ: মারা গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল
গত ১৪ মার্চ শংকটাপন্ন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় মোশাররফ রুবেলকে। সেখানে এক মাসের মতো থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। গত ১৭ এপ্রিল বাসায় নিয়ে যাওয়া হয়। তবে আবারও অসুস্থ হলে, এক দিন পর নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে।
গত ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ছিটকে পড়েন ক্রিকেট থেকে। লম্বা সময় ধরে চলা চিকিৎসা নিয়ে কিছুটা সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। যা এতটাই স্পর্শকাতর স্থানে রয়েছে তাতে শঙ্কায় পড়ে যায় ৪০ বছর বয়সী মোশাররফ রুবেলের জীবন। প্রথমবার চিকিৎসা করাতে নেওয়া হয় সিঙ্গাপুরে। ফেরার পর ক্রিকেটে ফেরার কথা চিন্তা করলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়ে। এবার জীবনটাই থেমে গেছে।
২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে নেন ১টি উইকেট। ২০১৬ সালে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নেন ৩ উইকেট। এরপর বাদ পড়ে যান দল থেকে।
জাতীয় দলে থিতু হতে না পারলেও রুবেল ছিলেন ঘরোয়া লিগের অন্যতম সেরা খেলোয়াড়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে নেন ৩৯২ উইকেট। লিস্ট 'এ'তে ১০৪ ম্যাচে নেন ১২০ উইকেট। এ ছাড়া ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে নেন ৬০ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল