মানুষের জীবনে কোনো কিছুর গ্যারান্টি নেই : সাকিব
যদিও মাত্র কয়েক দিন আগে এক মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রুবেল। সে সময় অনেকেই আশায় বুক বেঁধেছিলেন, রুবেলের জটিল রোগটা হয়ত অনেকটাই সেরে গেছে। সেই দলে ছিলেন সাকিব আল হাসানও।
রুবেল যেদিন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, সাকিব তখন যুক্তরাষ্ট্রে। মাত্র কিছু দিন আগে নিজের প্রতিষ্ঠান মোনার্ক মার্টের পক্ষ থেকে রুবেলের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সহায়তার হাত। কে জানে, এবার দেশে ফিরে হয়ত রুবেলের পাশে বসে গল্প করারও পরিকল্পনা ছিল সাবেক সতীর্থের।
তবে সেই সুযোগ আর হয়নি। সাকিব যখন দেশে ফেরার বিমানে, তখনই রুবেল পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। রুবেলের এই প্রয়াণ মানুষের ঠুনকো জীবনের প্রমাণ, বলছেন সাকিব।
দেশে ফিরে রুবেলের প্রয়াণে শোক ও দুঃখ প্রকাশ করে সাকিব বলেন, ‘…খুবই দুঃখের। আমি যেহেতু যুক্তরাষ্ট্রে ছিলাম, খবরে দেখছিলাম মাত্র বাসায় গেলেন, আগের চেয়ে ভালো আছেন। আমি ভাবলাম যেভাবেই হোক সেরে উঠেছেন। আমি আরেকজনের সাথে কথাও বলছিলাম এটা নিয়ে যে হয়ত কম বয়স দেখে সেরে উঠতে পেরেছেন। বিমানে করে আসার সময় মৃত্যুর খবর পাই। খুবই দুঃখজনক। জীবনে কোনো কিছুর গ্যারান্টি নেই, সেটার একটা প্রমাণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম