অবিশ্বাস্য কারনে বন্ধ ম্যাচ, আড্ডায় মশগুল সাকিবরা
যার ফলে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের টস পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি এখনও। ম্যাচ দুটি গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জের।
সাভারে অবস্থিত বিকেএসপির ৩ এবং ৪ নম্বর গ্রাউন্ডে সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ দুটি। কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকার ফলে সকাল ১১টায়ও টস অনুষ্ঠিত হলো না। দুই ম্যাচের চার দলের ক্রিকেটাররা সময়মত ভেন্যুতে পৌঁছানোর পর খেলার অপেক্ষায় রয়েছেন মাঠে নামার।
যেহেতু টসে বিলম্ব, সে কারণে প্যাভিলিয়নের সামনে বসে সাকিব আল হাসানের সঙ্গে আড্ডায় মেতেছেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মাহেদী হাসান, আল-আমিনরা।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আজ মাঠে নামার কথা সাকিব আল হাসানেরও। মোহামেডানের হয়ে কোনো ম্যাচ খেলতে না পারার কারণে ক্লাবটি থেকে ছাড়পত্র নিয়ে সুপার সিক্সের বাকি চার ম্যাচ খেলতে রূপগঞ্জে যোগ দিয়েছেন সাকিব।
তবে, প্রিমিয়ার লিগের সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ডের অন্য একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
যেখানে মুখোমুখি রূপগঞ্জ টাইগার্স এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচটি সময়মতোই শুরু হয়েছে এবং টস জিতে রূপগঞ্জ টাইগার্সকে ব্যাট করতে পাঠিয়েছে শেখ জামাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন