বিদায় বলে দিয়েছেন পোলার্ড, বিশ্বাস হচ্ছে না গেইলের
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পোলার্ডের দাপট আগের মত থাকলেও গেইল সেদিক থেকে একটু ম্লান হয়ে পড়েছেন। জাতীয় দলেও গেইল এখন ব্রাত্য, তবে পোলার্ড অবসরের আগপর্যন্ত সামলেছেন গোটা দলটাকেই। গেইল এখনও অবসরের কোনো ঘোষণা না দিলেও পোলার্ড জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না আর।
বিষয়টি অবাক করেছে গেইলকে। এই টুইট বার্তায় পোলার্ডের উদ্দেশে তিনি লিখেছেন, ‘পোলার্ড, আমার আগে তুমি অবসর নিয়ে ফেলেছো এটা বিশ্বাস করতে পারছি না। যাই হোক, আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। তোমার সাথে খেলা দারুণ ছিল। তোমার পরের অধ্যায়ের জন্য শুভকামনা।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড। ওয়ানডেতে ২৭০৬ রান ও ৫৫ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৫৬৯ রান ও ৪২ উইকেট আছে তার দখলে। ক্যারিবীয় ক্রিকেটাররা যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোহে জাতীয় দলকে কম গুরুত্ব দিচ্ছিলেন, তখন তিনি দারুণ দক্ষতার সাথে সামলেছেন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুটোই। যার কারণে তাকে দলের অধিনায়ক করে বোর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?