আমি নিজেই নিজের আইডল : উমরান মালিক
যদিও দরিদ্র ঘরের উমরানের উঠে আসাটা সহজ ছিল না। তার পথচলা সুগম করে তুলেছিল সবজি বিক্রেতা বাবা আর গর্ভধারিণী মায়ের অকুণ্ঠ সমর্থন। ২২ বছর বয়সী পেসারের উত্থানকে রূপকথার গল্প মনে হলেও এর পেছনে জড়িয়ে আছে একাগ্রতা আর পরিবারের সমর্থন।
নিয়মিত ১৪৫-১৫০ কিমি/ঘণ্টায় আইপিএলে বল করে যাচ্ছেন উমরান। ২২ বছর বয়সী এই পেসার উঠে এসেছেন জম্মু ও কাশ্মীর এলাকা থেকে। তার বাবা একজন সবজি ও ফল বিক্রেতা। ভোর পাঁচটায় বাবা বের হতেন, বাড়ি ফিরতে ফিরতে বেজে যেত রাত ১২টা। বাবার এ কষ্ট দেখে উমরান ঠিক করলেন, সুদিন ফিরিয়ে আনবেন ক্রিকেট দিয়েই।
অন্য দশজন বাবা-মা হয়ত তাতে বাধা দিতেন। তবে উমরানের বাবা আবদুল রশিদ ছেলের পাশে ছিলেন। সমর্থন জুগিয়ে গেছেন মা-ও। উমরানের গর্বিত বাবা বলেন, ‘তার বোলিং অ্যাকশন এবং পেস পুরোটাই স্বাভাবিক। এ বিষয়ে সে কোনো বিশেষ প্রশিক্ষণ বা অতিরিক্ত কাজ করেনি। এটা স্বাভাবিকভাবেই আসে। টেনিস বল নিয়ে অনুশীলন করতো উমরান। তখন থেকেই গতির উপর জোর দিয়েছে। এটাই তার গতির পেছনের রহস্য।’
তিনি আরও বলেন, ‘এটা তার সমস্ত কঠোর পরিশ্রমের ফল, যা তাকে আইপিএলে নিয়ে গেছে। সে দিনে খুব কমই ঘুমাতো। পরিস্থিতি যেমনই থাকতো না কেন, কখনও কঠোর পরিশ্রম বন্ধ করেনি।’
উমরান রাজ্য দলগুলোর ট্রায়ালে অংশ নিতে আগ্রহী ছিলেন না। পাছে উপেক্ষিত থাকার তকমা জোটে! উমরানের বন্ধু, হায়দরাবাদের আরেক সদস্য আব্দুল সামাদ তার কথা দলকে জানালে নেট বোলার হিসেবে সুযোগ পান উমরান। এরপর তো জীবনটা বদলে গেল রূপকথার মত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২০২৬ সালের কোরবানির ঈদ কবে? দিনক্ষণ নিয়ে মিলল আগাম আভাস
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালে মধ্যকার সেমি ফাইনাল ম্যাচ, জানুন ফলাফল
- জামানত ছাড়াই প্রবাসীদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে সরকার
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা