সাকিবের কাছে ধরা খেল তামিম
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের সাকিব নিজের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তামিম ইকবালকে।
বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এ দিন খেলা শুরু হতে দেরি হয় অনেক। ম্যাচ নেমে আসে ৩৩ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক। তামিম স্ট্রাইক পান দ্বিতীয় ওভারে। প্রথম বলেই চোখধাঁধানো এক ফ্লিক শটে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন দেশের ওয়ানডে অধিনায়ক।
রূপগঞ্জ অধিনায়ক মাশরাফি চতুর্থ ওভারে বল তুলে দেন সাকিবের হাতে। স্ট্রাইকে তখন তামিম। প্রথম বলটি ডিফেন্স করেন বাঁহাতি ওপেনার। পরের বলটি ছিল একটু খাটো লেংথের। তামিম পুল করেন সজোরে। তবে পারেননি কিনি তুলে মারতে, পারেননি বল মাটিতেও রাখতে। বেশ গতিতে আসা বল শর্ট মিড উইকেটে দারুণ ক্যাচে পরিণত করেন তানবীর হায়দার।
সাকিবের এই লিগে খেলার কথা ছিল মোহামেডানের হয়ে। তবে শুরুতে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর ও পরে পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় লিগে আর মাঠে নামা হয়নি তার। এর ফাঁকে মোহামেডান ব্যর্থ হয় সুপার লিগে উঠতে। তাদের হয়ে কোনো ম্যাচ না খেলা ক্রিকেটারদের অন্য দলে নাম লেখানোর সুযোগ দেওয়া হয়। লেজেন্ডস অব রূপগঞ্জে খেলতে বুধবার দেশে ফেরেন সাকিব। ফেরার পর দিনই ম্যাচ। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের পর ক্রিকেটের সঙ্গে কোনো সংযোগ ছিল না তার। প্রায় এক মাস পর মাঠে নেমে শুরু করলেন উইকেট মেডেন দিয়ে।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে তামিম ব্যক্তিগত কাজে যান লন্ডনে। সেখান থেকে ফিরে তিনিও প্রথম ম্যাচ খেলতে নামেন বৃহস্পতিবার। কিন্তু আউট হয়ে গেলেন অল্পতে।
দেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও এবারের লিগে প্রথম খেলতে নেমেছেন এ দিন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনি খেলছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।
লিগে এবার মোহামেডানকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মুশফিকের। কিন্তু সাকিবের মতো তিনিও সুযোগ পাননি খেলার। পরে নাম লেখান শেখ জামাল ক্লাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল