আজ ব্যাট হাতে নেমে যত রান তামিম, মুমিনুল, মিঠুন ও নাসির
এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগে ফিরেছেন তামিম ও সাকিব। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। দারুণ শুরু হওয়ার পরও দ্রুতই ফিরে যান তামিম। সাকিবের বলে মিড অনে থাকা তানভীর হায়দারের হাতে ক্যাচ তুলে দেন ৮ রান করা তামিম।
তামিমের পর দিপুর বিদায়ে মুমিনুলের সঙ্গে জুটি বাঁধেন এ বছর প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয়। তবে ৩৪ রান যোগ করার পরই মাশরাফির বলে এক্সট্রা কাভারে থাকা চিরাগের হাতে ক্যাচ তুলে দেন অফ-ফর্মে থাকা মুমিনুল (১৩)।
তাঁর বিদায়ের পর ফের রূপগঞ্জকে ফের উইকেট এনে দেন মাশরাফি। এবার তাঁর শিকার মিঠুন। প্রাইম ব্যাংকের বিপদ আরও বাড়ে নাসিরের বিদায়ে। সাকিবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ৪ রান করা নাসির।
৭২ রানে পাঁচ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন হাল ধরেন এনামুল ও ইয়াসির। এনামুল তাঁর ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ম্যাচেও। দলের যখন ৮৯ রান তখন ৬২ বলে ফিফটি পূর্ণ করেন এনামুল।
এই রিপোর্ট লেখা অব্দি ৭৭ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন এনামুল এবং ২৪ বলে ২৮ রান করা অপরাজিত রয়েছেন ইয়াসির আলি। দলের রান ২৪.২ ওভারে ১১৬।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন