নতুন ইতিহাস: ইতিহাস ভেঙে চুরমার করে দিলেন আনামুল হক বিজয়, গড়লেন নতুন রেকর্ড
৮০৫ রান নিয়ে বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিলেন এনামুল। শীর্ষে উঠতে ১০ রান প্রয়োজন ছিল তার। বিকেএসপিতে ইনিংসের তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন তিনি। পরের ওভারে পেসার আল-আমিন হোসেনকে ডিপ কভার ও মিড উইকেট দিয়ে দুই চার হাঁকান। তাতে রেকর্ডবুকে নিজের নাম তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন এনামুল এবং ২৪ বলে ২৮ রান করা অপরাজিত রয়েছেন ইয়াসির আলি। দলের রান ২৪.২ ওভারে ১১৬।
লিগে এবার দারুণভাবে হাসছে এনামুলের ব্যাট। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন। ৬টি হাফ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে ২টি সেঞ্চুরি। এবারই ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেছেন এনামুল। রাউন্ড রবিন লিগে ৭২৮ রান নিয়ে তিনি ছিলেন দুই নম্বরে।
৭৪৯ রান নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম ছিলেন শীর্ষে। সুপার লিগের প্রথম ম্যাচে নাঈম রান পাননি। ৩৩ রানে ফেরেন সাজঘরে। এনামুলের ব্যাট থেকে আসে ৭৭ রান। তাতে ৮০০ রান ছাড়িয়ে যান এ ব্যাটসম্যান। আজ একই ধারাবাহিকায় রান পাচ্ছেন এনামুল। সঙ্গে সর্বোচ্চ রানের মুকুট নিজের করে নিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন