মাশরাফী-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে গুটিয়ে গেল তামিমরা
এদিন এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সফর শেষে প্রথম ম্যাচ খেলতে নামেন ডিপিএলে। ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও খেলতে পারেননি পাঁচ বলের বেশি।
আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে সাকিব আল হাসানও প্রথম বলেই সাজঘরে ফেরান তামিমকে। ৮ রানে সাজঘরে ফিরতে হয় এই বাঁহাতি ওপেনারকে।
তামিমের বিদায়ের পর শাহাদাত দিপুকে শূন্য রানে ফেরান নাবিল সামাদ। দলের অন্যতম ব্যাটার মুমিনুল হক এদিন লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন। মাশরাফী বিন মোর্ত্তজা তার প্রথম ওভারের তৃতীয় বলে শিকারে পরিণত করেন মুমিনুলকে (১৩)।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। মুমিনুলের পর মোহাম্মদ মিঠুনকে ৩ রানে ফেরান মাশরাফী। নাসির হোসেনকে ৪ রানে ফেরান সাকিব।
দলের বিপাকে একপাশ আগলে রেখে ইয়াসির আলীকে নিয়ে ঝুটি বাঁধেন বিজয়। তবে শতকের পথে থাকা বিজয়কে ৭৩ (৯১) রানে ফেরান আল আমিন। এরপর চিরাগ জানির বলে বোল্ড হয়ে ইয়াসির আলী সাজঘরে ফেরেন ৩৯ রানের ইনিংস খেলে।
শেষ পর্যন্ত নির্ধারিত ৩৩ ওভারও খেলতে পারেনি প্রাইম ব্যাংক। ৩১.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট নেন সাকিব, মাশরাফী ও চিরাগ। ১টি করে উইকেট নেন আল আমীন ও নাবিল সামাদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন