আমরা কখনোই স্পিনের বিপক্ষে ভালো খেলিনি : মাশরাফি
এতে প্রশ্ন উঠেছে বাংলাদেশের স্পিন খেলার সামর্থ্য নিয়ে। উপমহাদেশের অন্যান্য দেশের মত বাংলাদেশেও স্পিনারদের রাজত্ব। বাংলাদেশের উইকেট নিয়ে আবার একটি অভিযোগ প্রায়ই শোনা যায়- এখানে স্পিনার আর পেসারদের সুবিধা আদায়ে ভারসাম্য নেই। স্পিন খেলেই ক্রিকেটাররা উঠে আসেন শীর্ষ পর্যায়ে।
অথচ দক্ষিণ আফ্রিকায় এই স্পিনই বাংলাদেশকে নাকানিচুবানি খাইয়েছে। টেস্ট সিরিজে প্রোটিয়া স্পিনাররা বড় পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের। আবার বাংলাদেশের স্পিনাররা স্পিন বান্ধব উইকেট পেয়েও অনেকের মতে ‘প্রত্যাশা অনুযায়ী ভালো’ খেলতে পারেননি। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এর পেছনে রয়েছে বাংলাদেশের ব্যাটারদের স্পিন খেলার দুর্বলতা।
মাশরাফির ভাষায়, এই দুর্বলতা ‘সবসময়ই ছিল।’ তিনি বলেন, ‘আমরা কখনই স্পিন ভালো খেলতাম না। আমাদের ঘরোয়া ক্রিকেট দেখুন, ফাস্ট ক্লাস ক্রিকেট দেখুন, স্পিনাররা ৭-৮টি উইকেট, এমনকি অনিয়মিত স্পিনাররাও ৫-৬টি করে উইকেট পায়। তার মানে এটা স্পষ্ট যে আমরা স্পিনের বিপক্ষে এতো ভালো খেলি না।’
বাংলাদেশের ক্রিকেটে বোলারদের মধ্যে স্পিনাররাই বেশি সফল। পরিসংখ্যানের বিচারে পেসাররা তাদের ধারেকাছেও নেই। এটাই বাংলাদেশের ব্যাটারদের স্পিনে ব্যর্থতার উদাহরণ, মনে করেন মাশরাফি।
তিনি বলেন, ‘আমরা কোনো সময়ই স্পিনটা ভালো খেলিনি। আন্তর্জাতিক ক্রিকেটের বোলাররা তো আরও অভিজ্ঞ। তাদের ভ্যারিয়েশন আছে, টার্ন আছে। আমাদের স্পিনাররাও ভালো এই উইকেটে। যে টেস্টগুলো জিতেছি, বোলিং ভালো করেই জিতেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন