আজকের ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নামার আগে চরম দু:সংবাদ পেল দিল্লী ক্যাপিটালস
এ নিয়ে দিল্লী ক্যাপিটালসের বহরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬-এ। এর আগে দলটির ফিজিও, দুই সাপোর্ট স্টাফ, এক ক্রিকেটার (বিদেশি ক্রিকেটার মিচেল মার্শ) ও মিডিয়া টিমের এক সদস্য করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হন। তারা প্রত্যেকেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
দলে করোনা পজিটিভ থাকায় দফায় দফায় করোনা পরীক্ষা করা হচ্ছে মুস্তাফিজুর রহমানদের। দিল্লীর সপ্তম ম্যাচের আগে সর্বশেষ করোনা পরীক্ষার যে ফল পাওয়া গেছে, তাতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন পন্টিংয়ের সাথে থাকা তার পরিবারের এক সদস্য।
ফলে ঐ সদস্যের সাথে পন্টিংকেও চলে যেতে হচ্ছে আইসোলেশনে। দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া সত্ত্বেও তাকে ৫ দিন আইসোলেশনে রাখা হবে। দিল্লীর আজকের (২২ এপ্রিল) ম্যাচে তাই ডাগআউটে দেখা যাবে না অস্ট্রেলিয়ার এই কিংবদন্তিকে। শেন ওয়াটসন, অজিত আগারকাররাই এই ম্যাচে দল সামলাবেন। পন্টিংয়ের পরিবারের ঐ সদস্য ছাড়া দলের সাথে থাকা বাকি প্রত্যেকের সর্বশেষ নমুনা পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ এসেছে।
প্রসঙ্গত, আজ রাত ৮টায় দিল্লী ক্যাপিটালস মুখোমুখি হবে মুস্তাফিজের গত আসরের দল রাজস্থান রয়্যালসের। এই ম্যাচের ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়াম। ম্যাচটি পুনেতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুস্তাফিজদের দলে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবরে ভেন্যু পরিবর্তন করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন