দিল্লী ক্যাপিটালসকে বিশাল রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস
আইপিএলের এবারের আসরে আজ ৩৪তম ম্যাচে রাজস্থান রয়্যালস মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস। টস হেরে প্রথম ব্যাট করতে শুরু থেকে উড়াধুরা ব্যাটিং করছে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার জস বাটলার ও দেবদূত পাড়িকাল। দেবদূত পাড়িকাল ৩৫ বলে ৫৩ রান করে ফিরলেই এক দিকে ৫৭ বলে ঝড়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জস বাটলার। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের বলে ১১৬ রানে থামে বাটলার ঝড়। স্যাঞ্জু স্যামসন করেন ১৯ বলে ৪৬ রান। মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৪৩ রানে ১ উইকেট পেয়েছেন।
এর আগে হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পান্ট। এই ম্যাচে তার দলের একাদশ অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত রয়েছে রাজস্থানের একাদশও।
গত আসরে রাজস্থানের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়ারা এবার প্রথমবারের মত রাজস্থানের মুখোমুখি হলেন।
রাজস্থান ও দিল্লী দুই দলই এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে রাজস্থান জিতেছে ৪টি ম্যাচে, দিল্লী জিতেছে ৩টি ম্যাচে। পয়েন্ট টেবিলে অবস্থান সুদৃঢ় করতে এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই।
একনজরে দুই দলের একাদশ
দিল্লী ক্যাপিটালস
পৃথ্বী শো, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), সরফরাজ খান, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
রাজস্থান রয়্যালস
জস বাটলার, দেবদূত পাড়িকাল, স্যাঞ্জু স্যামসন (অধিনায়ক), শিমরন হেটমেয়ার, রিয়ান পরাগ, করুণ নায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাকয়, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন