হুট করেই নতুন সুখবর দিলেন আমির
নাসিম শাহের ইনজুরিতে কপাল খুলেছে আমিরের। কারণ কাঁধের চোটের কারণে এক মাসের জন্য ইংলিশ কাউন্টি থেকে ছিটকে চলে গেছেন নাসিম। ডানহাতি এই পেসারের অনুপস্থিতিতে আমিরের সঙ্গে তিন ম্যাচের চুক্তি করেছে গ্লুচেষ্টারশায়ার। সারে, হ্যাম্পশায়ার, সমারসেট- এই তিন ক্লাবের বিপক্ষে খেলবেন পাকিস্তানি বাঁহাতি পেসার।
গ্লুচেষ্টারশায়ারে যোগ দিতে মুখিয়ে আছেন আমির। পাকিস্তানের এই বাঁহাতি পেসার বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ প্রতিযোগিতা হয়। ক্লাবটির (গ্লুচেষ্টারশায়ার) হয়ে খেলতে আমার তর সইছে না। ইংলিশ কন্ডিশনে খেলতে আমি পছন্দ করি এবং আমার খুব ভালো লাগছে। আশা করি, দলের হয়ে দারুণ পারফর্ম করতে পারব। আমার দলের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব।
আমিরের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে উচ্ছ্বসিত গ্লুচেষ্টারশায়ার ক্লাবও। ক্লাবটির পারফরম্যান্স ডিরেক্টর স্টিভ স্নেল বলেন, ‘চোটের কারণে আমরা নাসিমকে মিস করব। তবে আমিরকে পেয়ে আমরা খুব খুশি। তার (আমির) দুর্দান্ত পেস আক্রমণ, আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমাদেরকে দারুণভাবে সাহায্য করবে। আমরা আশাবাদী যে তিন ম্যাচের জন্য । দলের হয়ে অবদান রাখতে সে তার ক্ষুধা, ইচ্ছার ইঙ্গিত এরই মধ্যে দিয়েছে । আমরা তাকে ব্রিস্টলে স্বাগত জানাতে যাচ্ছি।’
ইংলিশ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আমিরের আগেই হয়েছে। ২০১৭ সালে এসেক্সের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছে এসেক্স। শুধু তাই নয়, ২০১৭ সালে তিনি টি-টোয়েন্টি ব্লাস্টেও খেলেছেন। সেই মৌসুমে দুই প্রতিযোগিতা মিলিয়ে ২৮ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি বাঁহাতি পেসার।
২০০৯ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক হয় আমিরের। ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টেই পেয়েছেন ৫০ উইকেট। ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৬ ম্যাচে নিয়েছেন ১১৯ উইকেট। সীমিত সংস্করণের ক্রিকেটেও তিনি ছড়ি ঘুরিয়েছেন। ৬১ ওয়ানডেতে ৮১টি ও ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন