ভারতের পরবর্তি অধিনায়ক হার্দিক
নেতৃত্বের পাশাপাশি ব্যাটে-বলেও উজ্জ্বল হার্দিক। ৫ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ৭৬ গড়ে করেছেন ২২৮ রান। একই সঙ্গে ৭.৫৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। নিজের ইউটিউব চ্যানেলে হার্দিককে ২০২২ আইপিএলের সেরা অধিনায়ক বলেছেন হগ।
অস্ট্রেলিয়ার সাবেক এই চায়নাম্যান বোলার বলেন, 'দলের বোলিং আক্রমণ যদি দারুণ হয়, আপনার দল শীর্ষে উঠবে। গুজরাটকে সে (হার্দিক) ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। আমার মতে, এবারের আইপিএলের সেরা অধিনায়ক।'
খুব শিগগিরই হার্দিককে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখছেন হগ। তিনি বলেন, 'যদি সে (হার্দিক) ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে দেয়, তাহলে আমি অবাক হবো না। সে নেতা। চাপের মুহুর্তে সে ভালো খেলে।'
দলে সেরা বোলার থাকা স্বত্ত্বেও শুরুর দিকে হার্দিক নিজে বোলিংয়ে আসেন। দলকে ব্রেক থ্রুও এনে দিচ্ছেন নিয়মিতই। ভারতীয় অলরাউন্ডারের এই সাহসিকতার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
হগ বলেন বলেন, 'ম্যাচ যখন ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে, তখন সে (হার্দিক) প্রতিপক্ষের সেরা ব্যাটারের বিপক্ষে বোলিংয়ে আসে। এমনকি মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, ইয়াশ দয়ালের মতো সেরা বোলারদের হাতে বল তুলে দেয় না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?