ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত
রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে দিল্লির জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল। ওভারের প্রথম তিন বলে নাগাড়ে তিনটি ছক্কা হাঁকান রোভম্য়ান পাওয়েল। তবে তৃতীয় বলটি ফুলটসে পাওয়েলে কোমরের উপরের ছিল বলে দিল্লির তরফে দাবি জানানো হলেও, আম্পায়ার তা নো বল দেননি। এক সময় তো ক্ষোভে দল তুলে নিতে উদ্যত হন পন্ত। এমনকী মাঠের মধ্যেই দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরেকেও পাঠিয়েও অভিযোগ জানান পন্ত। তবে শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। ১৫ রানে ম্যাচ হেরে যায় দিল্লি এবং বলটিকেও নো বল ঘোষণা করা হয়নি।
পন্ত মেনে নিচ্ছেন গোটা বিষয়টা ঠিক হয়নি, তবে তাঁর দলের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলতেও তিনি পিছপা হননি। ম্যাচ শেষে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আমার মতে ওই নো বলটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারত। মাঠে সবাই তো দেখেছে ওটা। এতে তৃতীয় আম্পায়ারের হস্তক্ষেপ করে ওটাকে নো বল ঘোষণা করা উচিত ছিল। হ্যাঁ, মানছি যেটা হয়েছে (প্রবীণ আমরেকে মাঠে পাঠানো), সেটা উচিত হয়নি। তবে আমাদের সঙ্গেও তো অন্যায় হয়েছে। ওই মুহূর্তের উত্তেজনায় গোটা বিষয়টি ঘটে। আমরা গোটা টুর্নামেন্টে ভাল আম্পায়ারিং দেখেছি, তারপর এমনটা হওয়াটা হতাশাজনক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন