ব্যর্থতায় সজ্জিত বিশ্বকাপ রিপোর্টের নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, রিপোর্টটা কি ছিল শুধু একটা আইওয়াশ
মূল পর্বের পাঁচটি ম্যাচের পাঁচটিতেই হারে বাংলাদেশ। শ্রীলংকা এবং উইন্ডিজের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করলেও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানের নিচেই গুটিয়ে যায় বাংলাদেশ। সব মিলিয়ে ব্যর্থতার ষোলকানা পূর্ণ করা এই টুর্নামেন্টের পর বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল নানা আশ্বাস। বিসিবি বলেছিল"বাংলাদেশ এতটা বাজে খেলবে আমরা কেউই আশা করিনি। আমরা এ ব্যাপারে তদন্ত করছি এবং শীঘ্রই তদন্ত রিপোর্ট অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে"।
তবে বিশ্বকাপ শেষ হয়েছে ৬ মাস হয়েছে রিপোর্ট ও বিসিবির অফিসেই পড়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী কোন ব্যবস্থা কিংবা সংবাদমাধ্যমে এর কোন খোলাসা করতে পরবর্তীতে দেখা যায়নি । তদন্ত কমিটি রিপোর্ট যখন বিসিবির কাছে পাঠায় তার কাছাকাছি সময়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ।
তাহলে কি টাইগারদের একটি সাফল্য কোন ব্যাবস্থা নেওয়া থেকে বিরত রেখেছে বিসিবিকে? তাহলে কি বিসিবির কার্যক্রম এতো সহজেই পরিবর্তন করা যায়? রিপোর্টে খেলোয়াড়দের সাথে কোচের দূরত্ব এবং মিস কমিউনিকেশন হয়েছে কিনা এ ব্যাপারে তথ্য রয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। রিপোর্ট জুড়ে অনেকটাই কোচ রাসেল ডোমিঙ্গোর আচার আচরণ নিয়ে থাকবে তা অনুমিতই ছিল।
তাহলে কি বাংলাদেশকে একটি টেস্ট কিংবা একটি সিরিজ জেতানোয় তার বিগত সব কিছু ভুলে যাওয়া হবে? হয়তো বিশ্বকাপের ভরাডুবির পর তদন্ত রিপোর্ট হতে পারে বিসিবির একটি আইওয়াশ স্ট্র্যাটেজি। বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের প্রতি প্রচুর ক্ষোভ তৈরি হয়েছিল সাধারন সমর্থকদের মাঝে। ফলে হয়তো এই আক্রোশ কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্যই এমন পদক্ষেপ নিতে পারে বিসিবি। এ ধরনের আইওয়াশ স্ট্র্যাটেজি করে নিশ্চিতভাবে দেশের ক্রিকেটের কোন লাভ হবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন