টানা চার ম্যাচে হারলো কলকাতা, আবারও শীর্ষে গুজরাট
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে চমকের জন্ম দেন হার্দিক। ৩৪ ম্যাচ পর আসরে প্রথমবার কেউ প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে হার্দিকের ব্যাট থেকে। ৪৯ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান ফর্মের তুঙ্গে থাকা এই অলরাউন্ডার। এছাড়া ডেভিড মিলার ২৭ ও ঋদ্ধিমান সাহা ২৫ রান করেন। কলকাতার পক্ষে ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। এছাড়া তিনটি উইকেট শিকার করেন টিম সাউদি।
জয়ের লক্ষ্যে খেলতে নামা কলকাতা পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ব্যাট হাতেও দলের হাল ধরতে হয় রাসেলকে। তবে ২৫ বলে গড়া তার ৪৮ বলের ইনিংস দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। রিঙ্কু সিং ২৮ বলে ৩৫ রান করেন। গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি, যশ দয়াল ও রশিদ খান দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : গুজরাট টাইটান্স
গুজরাট টাইটান্স : ১৫৬/৯ (২০ ওভার)
হার্দিক ৬৭, মিলার ২৭
রাসেল ৫/৪, সাউদি ২৪/৩
কলকাতা নাইট রাইডার্স : ১৪৮/৮ (২০ ওভার)
রাসেল ৪৮, রিঙ্কু ৩৫
শামি ২০/২, রশিদ ২২/২
ফল : গুজরাট টাইটান্স ৮ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?