ঋদ্ধিমানকে হুমকিদাতা সেই সাংবাদিক পেলেন কঠিন শাস্তি
এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া না হলেই জি নিউজ দাবি করেছে, আগামী ২ বছর বরিয়া মজুমদার নামের ঐ সাংবাদিককে বিসিসিআইয়ের অধীনস্থ কোনো খবর সংগ্রহের অনুমতি দেওয়া হবে না। কার্যত ক্রিকেট অঙ্গন থেকে ২ বছর নির্বাসনে থাকতে হবে ঐ প্রখ্যাত সাংবাদিককে।
ঋদ্ধি দল থেকে বাদ পড়ার পর হোয়াটসঅ্যাপে এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। এরপর লেখা হয়, ‘বোর্ড একজন উইকেটরক্ষক বেছে নিয়েছে যে সেরা। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যারা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।’
দল থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করা ঋদ্ধিমান তখন মানসিকভাবে স্থির ছিলেন না। তাই কোনো প্রত্যুত্তরও দেননি। ঐ সাংবাদিক তখন ফোন করেন। ঋদ্ধিমান কল রিসিভ না করায় ক্ষেপে গিয়ে ঐ সাংবাদিক লিখেন, ‘আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি অপমান একদমই নিতে পারি না এবং এটা আমি মনে রাখব।’
সেই হুমকির স্ক্রিনশট ঋদ্ধি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর বোর্ড কর্তারাও নড়েচড়ে বসেন। শুরু হয় তদন্ত। এরপর প্রকাশ্যে আসেন বরিয়া মজুমদার। তিনি পাল্টা দাবি করেন, ঋদ্ধিমান তার ব্যাপারে মিথ্যাচার করেছেন। উল্টো ঋদ্ধিমানের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিলেন।
যদিও শেষপর্যন্ত শাস্তির মুখোমুখি হতে হল সেই সাংবাদিককে। ঘটনাটির তদন্তের দায়িত্বে ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধক্ষ্য অরুণ ধুমাল ও অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ ভাটিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন