অবিশ্বাস্য মনে হলেও সত্য: আইপিএলের টাকার কারণে অসি ক্রিকেটারদের বন্ধুত্বে বিচ্ছেদ
এর পেছনে কারণ হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল থেকে প্রাপ্ত অর্থের কথা জানিয়েছেন সাইমন্ডস। তার মতে, আইপিএল থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ায় সেটি ঘিরে হিংসা তৈরি হয় ক্লার্কের মনে। আর এ থেকেই শুরু বন্ধুত্বে ভাঙন।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সাড়ে ১৩ লাখ ডলারে ডেকান চার্জাসে খেলেছিলেন সাইমন্ডস। কিন্তু এই অর্থ কীভাবে ক্লার্কের সঙ্গে তার সম্পর্কে ভাঙন ধরিয়েছে সেটি পুরোপুরি খোলাসা করেননি তিনি। তবে এখনও ক্লার্কের জন্য পূর্ণ সম্মান রয়েছে বলে জানালেন সাইমন্ডস।
আরেক সাবেক সতীর্থ ব্রেট লি’র পডকাস্টে সাইমন্ডস বলেছেন, ‘আমাদের ভালো বন্ধুত্ব ছিল। সে (ক্লার্ক) যখন দলে এলো, প্রায়ই আমরা একসঙ্গে ব্যাটিং করতাম। তাই ও যখন এলো, আমি সবকিছুতেই ওর খেয়াল রাখতাম। আমাদের ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল।’
‘ম্যাথু হেইডেন আমাকে বলেছিল, যখন আইপিএল শুরু হলো আমি অনেক টাকা পেয়েছিলাম আইপিএল খেলতে।সে এ বিষয়টি তুলে আনে কারণ খুব সম্ভবত ক্লার্কের সঙ্গে এ বিষয়ে একপ্রকার হিংসা কাজ করছিল। যা আমাদের সম্পর্কের মাঝে চলে আসে।’
‘টাকা মজার সব ঘটনা ঘটায়। এটি ভালো জিনিস। তবে কখনও কখনও বিষের মতো হতে পারে। আমি মনে করি, এটি আমাদের সম্পর্কে বিষের কাজ করেছে। তার জন্য আমার পূর্ণ সম্মান রয়েছে। তাই আমি বিস্তারিত বলতে চাচ্ছি না তখন কী কথা হয়েছিল। আমার সঙ্গে তার আর বন্ধুত্ব নেই। ঠিক আছে এটি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live