সাদমান-জায়েদকে বাদ দেয়ার অবিশ্বাস্য যুক্তি দেখালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন
আজ এল আরেক দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য আবু জায়েদকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলামেরও।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, দলের সমন্বয়ের কারণেই বাদ পড়েছেন দুজন। মুঠোফোনে তিনি বলছেন, ‘দলটা প্রথম টেস্টের জন্য ঘোষণা করেছি। ঘরের মাঠে খেলা হলে আমরা খুব বেশি ক্রিকেটার দলের সঙ্গে রাখি না। বিদেশে গেলে একটা কথা। তাই বাড়তি একজন ওপেনার ও পেসার রাখা হয়নি। এর সঙ্গে পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই।’
প্রথম টেস্টের দলে না থাকলেও সাদমানকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের একাদশে রাখা হবে বলে জানিয়েছেন মিনহাজুল।
তবে ১৫ সদস্যের দলে চোটে শঙ্কাও আছে। দল ঘোষণার কিছুক্ষণ আগেই প্রিমিয়ার লিগের ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। ফিল্ডিংয়ের সময় ডান হাতের কনিষ্ঠায় চোট পেয়েছেন টেস্ট দলের আরেক নিয়মিত ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। মিনহাজুল অবশ্য দুজনের চোটকে গুরুতর বলছেন না, ‘ওদের চোট খুব গুরুতর নয়। টেস্টের আগে ওরা সুস্থ হয়ে উঠবে।’
প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে চোটের তালিকায় নাম লিখিয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার ইবাদত হোসেনও। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতে সেলাই পড়েছে ইবাদতের। সুস্থ হতে ইবাদতের এক সপ্তাহ সময় লাগবে।
অন্য এক শারীরিক সমস্যায় ভুগছেন টেস্ট দলের আরেক পেসার শরীফুল ইসলাম। ২৬ এপ্রিল চিকিৎসার জন্য শরীফুলের সিঙ্গাপুর যাওয়ার কথা। শরীফুলের প্রথম টেস্ট খেলা নির্ভর করবে চিকিৎসকের পরামর্শের ওপর। তবে প্রধান নির্বাচক সিরিজের আগে পুরো দলকেই পাওয়ার ব্যাপারে আশাবাদী, ‘আমাদের হাতে যেহেতু সময় আছে, আশা করি সমস্যা হবে না। আর পেসারদের চোটের জন্য ব্যাকআপ হিসেবে রেজাকে দলে নেওয়া হয়েছে।’
আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে দিমুথ করুনারত্নের দল। বিকেএসপিতে ১০ ও ১১ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলে ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে সিরিজের শেষ টেস্ট। দুটি ম্যাচই আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন