শেষ হলো গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগার্স। উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করেন জাকির হাসান ও ইমরানউজ্জামান। ৩৫ বলে ২৪ রান করে মাহমুদুল হাসানের বলে আউট হন জাকির। দ্বিতীয় উইকেটে রাব্বির সাথে ৭৫ রানের জুটি গড়েন ইমরান। ইমরানকে শিকার করে এই জুটিও ভাঙেন মাহমুদুল। ৮৩ বলে ৭৩ রান করেন ইমরান।
তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েন রাব্বি ও মার্শাল আইয়ুব। তাদের ১০৯ রানের জুটি ভাঙেন রাব্বি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে। তিনি করেন ১০৮ বলে ১০৪ রান। মার্শাল আউট হন অর্ধশতক হাঁকিয়ে। ৫১ বলে ৫৩ রান করেন তিনি। আরিফুল হক খেলেন টর্নেডো ইনিংস। ১৩ বলে ৪১ আসে তার ব্যাট থেকে। একটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান আরিফুল।
নির্ধারিত ৫০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে দুইটি করে উইকেট নেন মাহমুদুল হাসান ও জয়নুল ইসলাম।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই নাসুম আহমেদের শিকার হন প্রান্তিক নওরোজ নাবিল। আরেক ওপেনার মাহমুদুল হাঁকান অর্ধশতক। ডিপিএলে ধারাবাহিকভাবে রান আসছে মাহমুদুলের ব্যাট থেকে। আজ তিনি করেন ৫৫ বলে ৫৯ রান। এছাড়া গাজী গ্রুপের অধিনায়ক আকবর আলিও অর্ধশতক হাঁকান। ৫০ বলে ৫০ রান করেন তিনি।
রান তাড়ার পথে বড় জুটি গড়তে ব্যর্থ হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৩.৩ ওভারেই ২৩০ রানে অল-আউট হয় দলটি। রূপগঞ্জ টাইগার্সের পক্ষে চারটি উইকেট নেন নাসুম। শরিফউল্লাহ তিনটি এবং ফরহাদ রেজা দুইটি উইকেট শিকার করেন। ফলে ৮৪ রানে জয় পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৩১৪/৪ (৫০ ওভার)
রাব্বি ১০৪, ইমরান ৫৩, মার্শাল ৫৩, আরিফুল ৪১;
মাহমুদুল ২/৩৮, জয়নুল ২/৭০।
গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৩০/১০ (৪৩.৩ ওভার)
মাহমুদুল ৫৯, আকবর ৫০, সাঈদ ৩৪, আরাফাত সানি ২৪;
নাসুম ৪/৫৪, শরিফ ৩/৪১, ফরহাদ ২/৩১।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮৪ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live