IPL Point Table: সব কিছু উল্টে পাল্টে দিয়ে পয়েন্ট টেবিলে চমক দেখালো লখনউ
রবিবারের ম্যাচ জিতে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টসরা। আট ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। রাজস্থান রয়্যালস রয়েছে তাদের ঠিক আগে। সঞ্জুদের পয়েন্ট সাত ম্যাচে ১০ পয়েন্ট। তালিকার দুই নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সাত ম্যাচ শেষে তাদেরও পয়েন্ট ১০, তবে তালিকার শীর্ষে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে গুজরাট টাইটানস।
এ দিন লখনউ জয়ের ফলে পিছিয়ে গেছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা এই মুহূর্তে রয়েছে তালিকার পাঁচ নম্বরে। ৮ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ১০। দিল্লি রয়েছে ঠিক তাদের পরে আর কলকাতা রয়েছে সাত নম্বরে। পঞ্জাব রয়েছে তালিকার আট নম্বরে। চেন্নাই সুপার কিংস রয়েছে তালিকার নয় নম্বরে। সাতটি ম্যাচের মধ্যে তারা মাত্র দুটিতে জিততে পেরেছে। ফলে ফাইনাল রাউন্ডের ম্যাচ বেশ জমে উঠবে। কারণ কার্যত প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বই। এখন দেখার ২০২২ আইপিএল-এর প্লে অফের শেষ ল্যাপের দৌড়ে কারা বাজিমাত করে।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন