পোলার্ডকে কিস করলেন ক্রুণাল পান্ডিয়া মুহূর্তেই ভাইরাল
ঘটনাটি ঘটেছিল ম্যাচের একেবারে শেষ ওভারে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের ২০ তম ওভারটি করতে আসেন ক্রুণাল পান্ডিয়া। যিনি আবার মুম্বইয়ের প্রাক্তন। মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। পরে তাঁকে নিজেদের দলে তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টসরা। এ দিন নিজের পুরানো দলের বিরুদ্ধে বল করার সময় দারুণ ছন্দ দেখান ক্রুণাল। ম্যাচের শেষ ওভারের প্রথম বলেই কায়রন পোলার্ডের শিকার করেন তিনি। ক্রুণালের বলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের দিকে এগিয়ে যান পোলার্ড।
ঠিক সেই সময় পোলার্ডকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ক্রুণাল পান্ডিয়া। পোলার্ড যখন সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তাঁকে ধরে মাঠের মধ্যেই চুমু খান ক্রণাল। পোলার্ডের মাথায় কিস করার জন্য অনেকটা লাফাতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত তিনি সফলও হন। আর সঙ্গে সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ম্যাচের এই মুহূর্তের ভিডিয়ো ও স্টিল ছবি নিয়ে নেটিজেনরা মজার মজার মিম তৈরি করছেন। এদিনের ম্যাচে ৩৬ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টস। ক্রুণালের শেষ ওভারে মোট তিনটি উইকেট হারিয়েছিল মুম্বই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live