রাহুল ও বাটলারকে নিয়ে ভবিষ্যৎবানী করলেন শাস্ত্রী
এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন বাটলার। এই ইংলিশ ওপেনার ব্যাটে রীতিমতো রানের বন্যা দেখছে ক্রিকেট ভক্তরা। আসরে ৭ ম্যাচে প্রায় ৮২ গড়ে ৪৯১ রান করেছেন তিনি। যেখানে দুই হাফ সেঞ্চুরির সঙ্গে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।
এদিকে রাহুলও দুর্দান্ত ফর্মে আছেন। নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আসরে ৮ ম্যাচে প্রায় ৬১ গড়ে করেছেন ৩৬৮ রান। যেখানে এক হাফ সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ওপেনার।
শাস্ত্রী বলেন, 'টুর্নামেন্টের শুরুতে আপনি যদি আমাকে 'অরেঞ্জ ক্যাপ' নিয়ে জিজ্ঞেস করেন, তাহলে আমি রাহুলের নাম বলবো। কারণ এই ওপেনার সবচেয়ে ভালো সুযোগ আছে। এটা (অরেঞ্জ ক্যাপ) নিয়ে বাটলার এবং রাহুলের মধ্যে প্রতিযোগিতা হবে।'
যেকোনো ম্যাচেই ওপেনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেটা আরও গুরুত্বপূর্ণ কারণ এখানে বেশির ভাগ ম্যাচই হয় হাই স্কোরিং। তাই শুরুটা ভালো হলে বড় রান করা দলের জন্য সহজ হয়ে যায়।
শাস্ত্রী বলেন, 'আপনার দলে যদি একজন বিধ্বংসী ওপেনার থাকে তাহলে টাটা আইপিএলে আপনার ফ্র্যাঞ্চাইজি ভালো করবে। কারণ তারা অন্যদের মতো নয়, যারা উইকেটে এসে দলকে বিপর্যয়ে ফেলে। আপনি যদি একজন বিধ্বংসী ওপেনার পেয়ে যান, তাহলে এখানেই আপনার অর্ধেক কাজ হয়ে যাবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live