আবারও বড় ধাক্কা খেল চেন্নাই
শনিবার দলের অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন চেন্নাইয়ের ইংলিশ অলরাউন্ডার মইন আলি। যে কারণে এখনও মাঠের বাইরে তিনি। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, এখন মইন স্ক্যান রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে চেন্নাই।
তবে আপাতত এটি একপ্রকার নিশ্চিত যে, চেন্নাইয়ের পরবর্তী কয়েকটি ম্যাচে খেলা হবে না মইনের। চলতি সপ্তাহে দুইটি ম্যাচ খেলার কথা রয়েছে চেন্নাইয়ের। এ দুই ম্যাচে মইনের না থাকার সম্ভাবনাই বেশি।
অবশ্য আগেই একাদশে জায়গা হারিয়েছিলেন মইন। সবশেষ গত ১৭ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন তিনি। যেখানে ৩ উইকেটে হেরে যায় চেন্নাই। পরে মইনকে রাখা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেদিন জিতেছিল চেন্নাই। মইনের জায়গায় খেলেছিলেন মিচেল স্যান্টনার।
আইপিএলের গত আসরে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার কথা দারুণ পারফরম্যান্স ছিল মইন আলির। কিন্তু চলতি আসরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ভিসা জটিলতায় খেলতে পারেননি দলের প্রথম ম্যাচ। পরের পাঁচ ম্যাচে ১৭.৪০ গড়ে করেছেন মাত্র ৮৭ রান। বল হাতে ৮ ওভারে পাননি কোনো উইকেট।
চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র দুইটি জিতেছে চেন্নাই। আজ নিজেদের অষ্টম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রবিন্দ্র জাদেজার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন