এই খারাপ সময়ে ঈশানকে নিয়ে কঠিন ভবিষ্যদ্বাণী করলেন গাভাস্কার
আইপিএলে প্রথম দুই ম্যাচে অর্ধশতকের দেখা পেলেও বাকি ম্যাচগুলোতে বড় ইনিংস খেলা দূরে থাক, বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতেই হিমশিম খাচ্ছেন ঈশান। আর তাই সুনীল গাভাস্কার মনে করছেন, বিশ্বকাপ ভেন্যুতে নাকানিচুবানি খাবেন এই তরুণ।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলে যাওয়ার মত পারফরম্যান্স ছিল ভারতের। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে উঠতেও ব্যর্থ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বিশ্বজয়ীরা। এ বছর বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর, যার আয়োজক অস্ট্রেলিয়া।
সেখানে শর্ট বল আর বাউন্স প্রতিনিয়ত সামলাতে হবে ব্যাটারদের, যা এশিয়ার ব্যাটারদের জন্য একটু অনভ্যস্ততার কারণও বটে। ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলতে গেলে খুব সহজেই শর্ট বল আর বাউন্সে কাবু হয়ে যাবেন ঈশান।
গাভাস্কার বলেন, ‘প্রায় প্রতি ম্যাচেই শর্ট বল ও বাউন্সারের বিরুদ্ধে ঈশানের দুর্বলতা প্রকট হয়ে উঠছে। এটা মোটেও ভালো কোনো ইঙ্গিত নয়। তাই আমার মতে নিজের ভুল না শুধরে নিলে ও কিন্তু অস্ট্রেলিয়ায় সফল হতে পারবে না। কারণ সেখানে বাউন্স আরও বেশি থাকবে। কোনো বোলার তো মার খাওয়ার জন্য ঈশানের সুবিধাজনক জায়গায় বল রাখবে না!’
শুধু এবারের আইপিএলেই নয়, গাভাস্কার ঈশানের শর্ট বলের দুর্বলতা দেখেছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই। তাই তাগিদ দিলেন- ভবিষ্যৎকে পোক্ত করতে ঈশান যেন দ্রুত নিজের ব্যাটিংয়ের ত্রুটিগুলো শুধরে নেন।
গাভাস্কার বলেন, ‘ও ক্যারিয়ারের শুরুতেই বাউন্সারে বিদ্ধ হয়েছে। মনে রাখতে হবে যে সেই বলটা ওর হেলমেটে সজোরে লেগেছিল। ফলে শর্ট বল ও বাউন্সের প্রতি ভীতি থাকা খুব স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলের মতো প্রতিযোগিতায় লাগাতার সাফল্য পেতে হলে শর্ট বল মোকাবিলা করাটাকে দ্রুত রপ্ত করতে হবে। সেটা এখনই শুধরে নিলে ভালো। এই ভুলভ্রান্তি না শুধরে নিলে ওর পক্ষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া কঠিন। কারণ এবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ আয়োজিত হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন