জাতীয় দলে রাহি-সাদমানদের ভবিষ্যত অনিশ্চিত
বাদ পড়ার পেছনে সবচেয়ে বড় দায় সাদমানের বাজে পারফরমেন্সের। কোন কারনে জয় যদি দলে থিতু নাও হতে পারে তাও হয়তো সাদমান নয় বরং অন্য কারোর দিকেই ঝুঁকতে পারেন নির্বাচকেরা। এখন পর্যন্ত ১৩ টেস্টে ২৩.৩৬ গড়ে ৫৫৯ রান করেছেন সাদমান। ফিফটি দুইটি এবং সেঞ্চুরি করেছেন একটি।
ফিফটি ২টি এসেছে উইন্ডিজের বিপক্ষে এবং সেঞ্চুরি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। অর্থাৎ নিজের পুরো টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো বড় দলের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি সাদমান। ফলে বলাই বাহুল্য বর্তমান দলে ঢোকা সাদমান এর জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। অপরদিকে আবু জায়েদ রাহিকে সম্ভবত বিবেচনায় রাখছেন না নির্বাচকেরা। ছোট সংস্করণ কিংবা বড় সংস্করণ উভয় ক্ষেত্রেই বর্তমানে বাংলাদেশের বোলিং এর মূল শক্তি পেস বোলার রা।
আর বর্তমানে বাংলাদেশ দলেও রয়েছে এক ঝাঁক তরুণ পেসার। শরিফুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং খালেদ আহমেদরা সবাই মোটামুটি ভালো পারফর্ম করছেন। এছাড়া ভালো গতিতে বল করতে পারায় রেজাউরকেও টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে। শরিফুল ,এবাদত ,তাসকিন তিনজন পেস বোলারই ১৪০ এর ঘরে নিয়মিত বোলিং করতে পারেন। অর্থাৎ বোলারদের গতি তোলার সামর্থের উপর বেশ জোর দিচ্ছে নির্বাচকেরা। আর এ জায়গাতেই বেশ পিছিয়ে পড়েছেন রাহী।
বাংলাদেশের একমাত্র বোলার যিনি মোটামুটি উভয় দিকে বল সুইং করাতে পারেন। তবে বলে গতি তুলনামূলক কম হওয়ায় বেশ সহজেই সে সুইং দেখে খেলতে পারেন ব্যাটসম্যানরা। এক ঝাঁক প্রতিভাবান পেসারদের মাঝে, রাহির বাংলাদেশ দলে ঢোকা আপাতদৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছে।
নিজের খেলা ১৩ টেস্টে ৩০ উইকেট স্বীকার করেছেন রাহী। এছাড়া দুটি ওয়ানডেও খেলেছেন এই পেস বোলার স্বীকার করেছেন পাঁচটি উইকেট। খুব বেশি ভালো না হলেও খুব একটা খারাপও করেননি এই পেসার। হয়তো ১৩ টেস্টেই শেষ হয়ে যেতে পারে রাহির টেস্ট ক্যারিয়ার। শরিফুল, তাসকিন ,এবাদত, খালেদদের ভিড়ে দলে ঢোকাটা যে বড্ড মুশকিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালে মধ্যকার সেমি ফাইনাল ম্যাচ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের নামাজের সময়সূচি: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)