রশিদ খানকে পচিয়ে দিলেন লারা
তবে বর্তমান সময়ের অন্যতম সেরা এই স্পিনারকে নিয়ে ভিন্নমত কিংবদন্তির ব্রায়ান লারার। তিনি জানিয়েছেন রাশিদ খান অনেক ভাল বোলার কিন্তু তিনি ভালো উইকেট শিকারী নয়। আইপিএলের এবারের আসরে গুজরাট রাইটার্সের হয়ে খেলছেন রাশিদ খান।
ইতিমধ্যেই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে রাশিদ খান খেলছিলেন আইপিএলের এক বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।আইপিএল ক্যারিয়ারে হায়দরাবাদের হয়ে ৭৬ ম্যাচ খেলে ৯৩ উইকেট শিকার করেছিলেন রশিদ।
তবে এবারের আসরে নিলামের আগেই তাকে মুক্ত করে দেয় সানরাইজার্স। তবে তাকে ছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আসরে ভালই করছে। আইপিএলের এবারের আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা পাঁচ ম্যাচে জয়লাভ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজ দলের এমন পারফরম্যান্সে বেজায় খুশি ব্যাটিং কোচ লারা।
গত মৌসুম পর্যন্ত হায়দরাবাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন রশিদ। এবার তাকে কতটা মিস করছে দল? এমন প্রশ্নের জবাবে লারা বলেছেন, “রশিদ খানের জন্য আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে আমি বিশ্বাস করি এখন আমাদের সঠিক কম্বিনেশন রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “রশিদ খান এমন একজন বোলার যার বিরুদ্ধে প্রতিপক্ষের ব্যাটার মেরে খেলার চেয়ে ডিফেন্সের দিকেই বেশি জোর দেয়। সে খুব ভালো উইকেটশিকারি বোলার ছিল না।”
রশিদ না থাকলেও হায়দরাবাদের স্পিন ডিপার্টমেন্টে এখন আছেন ওয়াশিংটন সুন্দর, জগদিশ সুচিথ, শ্রেয়াস গোপালরা। এদের ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে লারা বলেছেন, “ওভারপ্রতি সাড়ে ৫ বা ৬ রান দেওয়া অবশ্যই অনেক ভালো। তবে সুন্দরের মতো পাওয়ার প্লে’তে বাহাতির ভেতরে বল ঢোকানোর মতো স্পিনার থাকা দলের জন্য সম্পদ।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?